শিল্প ও সাহিত্য কবিতা
দ্বিধাদ্বন্দ্ব- জি আর শাকিল | কবিতা
দ্বিধাদ্বন্দ্ব
জি আর শাকিল
আমি আকাশ হলে কেমন হতো?
আমার বুকে চন্দ্র ধারণ, সূর্য গ্রহণ
আর তোমার ওই মুগ্ধ নয়ন!
অথবা ক্ষেপিয়ে দেয়া ক্ষিপ্ত আমি,
ক্ষণপ্রভা ছুঁড়ে দিতাম।
আচ্ছা, সাগর হলে কেমন হতো?
আমার জমানো সব ভালোবাসা ঢেউয়ের মত,
আছড়ে পড়তো তোমার পায়ে!
তুমি কি তা অহমিকায়- অবলীলায় মাড়িয়ে দিতে?
তবে ক্রোধাণলে দগ্ধ আমি জলোচ্ছাস হয়ে যেতাম!
আবার যদি বাতাস হতাম?
ফিসফিসিয়ে তোমার কানে গান শোনাতাম!
অথবা তোমার নির্লিপ্ত ভালোবাসা-
সিগারেটের ধোঁয়া'র মত উড়িয়ে দিতাম!
কিংবা, আমি মাটিও হতে পারতাম!
তোমার চরণ যুগল বুকে ধারণ করে
দিব্যি ভালোবাসি বলতে পারতাম!
হয়তো তোমার মিথ্যে ভালোবাসার দরুন,
পুরো পৃথিবী নাড়িয়ে দিতাম!
আমি পাহাড় হলে কেমন হতো?
আমাকে জয় করার নেশায় মত্ত তুমি-
আর জয় শেষে আমাকে তাচ্ছিল্যের তোমাকে,
আমার বুকেই ধসিয়ে দিতাম!
থাক; এসব না হয় না-ই হলাম,
তারচেয়ে ভালো
তোমার জীবনের শেষ পুরুষ- আমিই হলাম!
এ জন্মের শেষ, পরের জন্মে প্রথম হবো;
কথা দিলাম!
শিল্প ও সাহিত্য কবিতা
দ্বিধাদ্বন্দ্ব- জি আর শাকিল | কবিতা
দ্বিধাদ্বন্দ্ব
জি আর শাকিল
আমি আকাশ হলে কেমন হতো?
আমার বুকে চন্দ্র ধারণ, সূর্য গ্রহণ
আর তোমার ওই মুগ্ধ নয়ন!
অথবা ক্ষেপিয়ে দেয়া ক্ষিপ্ত আমি,
ক্ষণপ্রভা ছুঁড়ে দিতাম।
আচ্ছা, সাগর হলে কেমন হতো?
আমার জমানো সব ভালোবাসা ঢেউয়ের মত,
আছড়ে পড়তো তোমার পায়ে!
তুমি কি তা অহমিকায়- অবলীলায় মাড়িয়ে দিতে?
তবে ক্রোধাণলে দগ্ধ আমি জলোচ্ছাস হয়ে যেতাম!
আবার যদি বাতাস হতাম?
ফিসফিসিয়ে তোমার কানে গান শোনাতাম!
অথবা তোমার নির্লিপ্ত ভালোবাসা-
সিগারেটের ধোঁয়া'র মত উড়িয়ে দিতাম!
কিংবা, আমি মাটিও হতে পারতাম!
তোমার চরণ যুগল বুকে ধারণ করে
দিব্যি ভালোবাসি বলতে পারতাম!
হয়তো তোমার মিথ্যে ভালোবাসার দরুন,
পুরো পৃথিবী নাড়িয়ে দিতাম!
আমি পাহাড় হলে কেমন হতো?
আমাকে জয় করার নেশায় মত্ত তুমি-
আর জয় শেষে আমাকে তাচ্ছিল্যের তোমাকে,
আমার বুকেই ধসিয়ে দিতাম!
থাক; এসব না হয় না-ই হলাম,
তারচেয়ে ভালো
তোমার জীবনের শেষ পুরুষ- আমিই হলাম!
এ জন্মের শেষ, পরের জন্মে প্রথম হবো;
কথা দিলাম!
আপনার মতামত লিখুন :
আরও পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব
জি আর শাকিল
আমি আকাশ হলে কেমন হতো?
আমার বুকে চন্দ্র ধারণ, সূর্য গ্রহণ
আর তোমার ওই মুগ্ধ নয়ন!
অথবা ক্ষেপিয়ে দেয়া ক্ষিপ্ত আমি,
ক্ষণপ্রভা ছুঁড়ে দিতাম।
আচ্ছা, সাগর হলে কেমন হতো?
আমার জমানো সব ভালোবাসা ঢেউয়ের মত,
আছড়ে পড়তো তোমার পায়ে!
তুমি কি তা অহমিকায়- অবলীলায় মাড়িয়ে দিতে?
তবে ক্রোধাণলে দগ্ধ আমি জলোচ্ছাস হয়ে যেতাম!
আবার যদি বাতাস হতাম?
ফিসফিসিয়ে তোমার কানে গান শোনাতাম!
অথবা তোমার নির্লিপ্ত ভালোবাসা-
সিগারেটের ধোঁয়া'র মত উড়িয়ে দিতাম!
কিংবা, আমি মাটিও হতে পারতাম!
তোমার চরণ যুগল বুকে ধারণ করে
দিব্যি ভালোবাসি বলতে পারতাম!
হয়তো তোমার মিথ্যে ভালোবাসার দরুন,
পুরো পৃথিবী নাড়িয়ে দিতাম!
আমি পাহাড় হলে কেমন হতো?
আমাকে জয় করার নেশায় মত্ত তুমি-
আর জয় শেষে আমাকে তাচ্ছিল্যের তোমাকে,
আমার বুকেই ধসিয়ে দিতাম!
থাক; এসব না হয় না-ই হলাম,
তারচেয়ে ভালো
তোমার জীবনের শেষ পুরুষ- আমিই হলাম!
এ জন্মের শেষ, পরের জন্মে প্রথম হবো;
কথা দিলাম!
আপনার মতামত লিখুন :